হিজড়াদের পাশে দাঁড়ালেন যুবলীগ

দেশবাংলা ডেস্ক

করোনায় হিজড়া সম্প্রদায়ের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঈদবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে যুবলীগ।

বুধবার (১৩ মে) রাজধানীর পল্লবীর মিল্ক ভিটার ৪৬ মল্লিকা হাউজিং এলাকায় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

এ সময় ক্ষতিগ্রস্ত হিজড়া সম্প্রদায়ের মানুষের মাঝে ঈদবস্ত্র শাড়ি ও খাদ্য সামগ্রী হিসেবে চাল, তেল, আলু, পেঁয়াজ, ডাল, লবণ, সাবান, বিস্কুট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার দেয়া হয়।

যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের শুরু থেকেই যুবলীগ সারাদেশে মানুষের পাশে দাঁড়িয়েছে।

দেশবাংলাবিডি২৪/রা