
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের সাংবাদিকদের সুরক্ষার জন্য মাস্ক ও পিপিই প্রদান করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান। জয়পুরহাটের টেলিভিশন সাংবাদিকদের সুরক্ষার জন্য চীনের প্রকৌশল বিশ্ববিদ্যালয় পড়ুয়া বাংলাদেশী ছাত্র মিজানুর রহমান সরকারের পাঠানো কেএন-৯৫ মাস্ক, জয়পুরহাটের ভাদসা ইউনিয়নের মাঝিপাড়া সমাজ কল্যান সংস্থার পাঠানো পিপিইর আদলে সব মৌসুমে পড়ার জন্য রেইনকোট এবং জয়পুরহাট বিজ্ঞান ও শিল্প গবেষণাগার পরিষদ কর্তৃক উদ্ভাবিত হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়।
শনিবার সকালে শহরের বাটার মোড়ে জয়পুরহাট টেলিভিশন রিপোটার্স ইউনিটির (জেটিআরইউ) সভাপতি যমুনা টিভির নিজস্ব প্রতিবেদক আবদুল আলীম মন্ডল জেটিআরইউর সদস্যদের হাতে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন।
টেলিভিশন সাংবাদিকরা জানান, সরাসরি মাঠে কাজ করতে গিয়ে তারা যে সুরক্ষা সমস্যায় পড়তেন এখন থেকে তাদের এ সমস্যা থাকবেনা এবং তারা করোনা পরিস্থিতিতে আরো উদ্যমী হয়ে সাবধানে সংবাদ সংগ্রহ করতে পারবেন।
দেশবাংলাবিডি২৪/রা
