
দেশবাংলা ডেস্ক
করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন দৈনিক সময়ের আলো পত্রিকার আরেক সাংবাদিক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিহতের নাম মাহমুদুল হাকিম অপু। তিনি পত্রিকাটিতে সাব-এডিটর হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (৫ মে) সেহরির জন্য ডাকতে গেলে সাংবাদিক স্বামীকে মৃত অবস্থায় পান তার স্ত্রী।
এ বিষয়ে ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সাংগঠনিক সম্পাদক ও সময়ের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবুর রহমান বলেন, মাহমুদুল হাকিম অপু করোনার উপসর্গ নিয়ে বাসায় ছিলেন। আজ ভোর রাতে তার স্ত্রী সেহরি খাওয়ার জন্য তাকে ডাকতে গেলে দেখতে পান মৃত অবস্থায় ।আমাদের পত্রিকার খোকন ভাই মারা যাওয়ার পর অন্ততপক্ষে পাঁচজনের করোনা পজিটিভ এসেছে। এছাড়াও অনেকে করোনা উপসর্গ নিয়ে বাসায় বসবাস করছেন।
দেশবাংলাবিডি২৪/তা/
