
স্পোর্টস ডেস্ক
করোনাভাইরাসের কারণে সারাদেশে দুর্বিষহ দিন কাটছে খেলোয়াড়দের। তাই নিজেদের অসহায় খেলোয়াড়দের পাশে এসে দাঁড়িয়েছে উশু ফেডারেশন।
উশু ফেডারেশনের সভাপতি ড. আবদুস সোবহান গোলাপ এমপির সার্বিক নির্দেশনায় বিভিন্ন জেলার ১০০ জন উশু খেলোয়াড়দের বিকাশের মাধ্যমে অর্থ এবং ঢাকায় অবস্থানরত ১০০ জন খেলোয়াড়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন বলেন, আমরা চেষ্টা করছি অসহায় খেলোয়াড়দের পাশে এসে দাঁড়াতে। আপাতত প্রথম ধাপে ঢাকা ও ঢাকার বাইরের খেলোয়াড়দের সাহায্য করার চেষ্টা করছি। ভবিষ্যতেও আমাদের এই পদক্ষেপ অব্যাহত থাকবে।
