ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়ে যুবকের মৃত্যু

দেশবাংলা ডেস্ক

ওষুধ কিনতে গিয়ে ঢাকার ভাটারায় ফার্মেসির ভেতরে এক যুবকের মৃত্যু হয়েছে। পরে পলিথিনে মুড়িয়ে পুলিশ তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতাল মর্গে নিয়ে আসে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
ভাটারা থানা পুলিশ জানায়, মারা যাওয়া যুবকের নাম আবদুর রশিদ (৩৫)। তিনি একশ ফিট নতুন বাজার এলাকার বিগ ফার্মা অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরে ওষুধ কিনতে যান। তিনি স্ট্রোক করেছিলেন বলে পুলিশ ধারণা করছে।

ঢামেক হাসপাতালের ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া রাইজিংবিডিকে বলেন, ওই যুবকের লাশ মর্গে রাখা হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনই নিশ্চিত করা যাচ্ছে না।