টিভি চ্যানেলে তারাবি সম্প্রচার থেকে বিরত থাকার অনুরোধ ইফার

ধর্ম ডেস্ক

টিভি চ্যানেলে তারাবির নামাজসহ অন্যান্য নামাজ সম্প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

বুধবার (২৯ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,সম্প্রতি কোনো কোনো টিভি চ্যানেলে তারাবির নামাজ সম্প্রচারের মাধ্যমে ইমামকে অনুসরণ করে নিজ নিজ বাসা-বাড়িতে তারাবি নামাজ আদায় করার বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

এতে আরও বলা হয়, টিভি চ্যানেলে সম্প্রচারিত তারাবি নামাজের ইমামের তেলাওয়াত শুনে ও রুকু-সিজদার অনুসরণে নিজ নিজ বাসা-বাড়িতে ইক্তেদা করে তারাবি নামাজ আদায় করলে তা জায়েজ হবে না বলে অভিমত দিয়েছেন বিশিষ্ট মুফতি ও আলেমরা।