বোররচর হেল্পলাইনের পক্ষ থেকে দ্বিতীয় পর্বে ইফতার বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সদর উপজেলার ৩নং বোররচর ইউনিয়নের বোররচর হেল্পলাইন সংগঠন ইফতার সামগ্রী বিতরণ করেছে।করোনাভাইরাসের কারণে সারা দেশের ন্যায় বোররচর ইউনিয়নে চলছে লকডাউন। এ কারণে ইউনিয়নে খাদ্যের সংকটে পড়েছে হাজার হাজার মানুষ।

বিশেষ করে মসজিদের ইমামরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। ওইসব নিম্নবিত্ত মসজিদের ইমামদের পরিবারের মাঝে বোররচর হেল্পলাইন এর মাধ্যমে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

দেশের এই পরিস্থিতিতে ইমামদের নিজ অর্থায়নে খাদ্য সহায়তা করছেন কুয়েত প্রবাসী মুফতি ফরিদ আহমেদ ফুয়াদ।রবিবার বিকালে বোররচর ইউনিয়নে ৯টা ওয়ার্ডে ক্ষুদ্র পরিসরে ১০০ জনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে বোররচর হেল্প লাইন। এর মধ্যে ছিল মুড়ি, খেজুর, ছোলা । বোররচর হেল্পলাইন এর সার্বিক তত্ত্বাবধানে বাড়ি বাড়ি পৌঁছে দেয় ইফতার সামগ্রী ।