রানা প্লাজা ট্র্যা‌জে‌ডির সাত বছর

দেশবাংলা ডেস্ক

সাভারের রানা প্লাজা ধস। দে‌শের ই‌তিহা‌সে ক‌ঠিন এ ট্র্যা‌জে‌ডি ঘ‌টে ২০১৩ সালের ২৪ এপ্রিল। এ ঘটনায় প্রাণ হারান ১ হাজার ১৩৬ জন। এরই ম‌ধ্যে সাত বছর পে‌রি‌য়ে গেলেও এ ঘটনায় বিভিন্নভা‌বে দায়ীদের বিচা‌রে নেই কো‌নো অগ্রগ‌তি।
রানা প্লাজা ধ‌সের ঘটনায় এ পর্যন্ত ভব‌নের মা‌লিক রানা, তার প‌রিবার, সাভার পৌরসভার তৎকালীন মেয়রসহ বি‌ভিন্ন জ‌নের না‌মে পাঁচ‌টি মামলা হয়।
এর ম‌ধ্যে পু‌লিশ বাদী হ‌য়ে একটি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক এক‌টি, দুর্নী‌তি দমন ক‌মিশন (দুদক) তিন‌টি মামলা দা‌য়ের ক‌রে।
এ‌দি‌কে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে দুদকের দায়ের করা মামলায় ২০১৮ সালের ২৯ মার্চ রানা প্লাজার মালিক সোহেল রানার মা মর্জিনা বেগ‌মের ছয় বছরের বিনাশ্রম কারাদণ্ড হয়। কারাদণ্ডের পাশাপাশি তার ছয় কোটি ৬৭ লাখ ৬৬ হাজার ৯৯০ টাকা সম্পদ বাজেয়াপ্ত করেন আদালত।
এছাড়া ভবন নির্মাণ সংক্রান্ত দুর্নীতির অ‌ভি‌যো‌গে দুদ‌কের আ‌রেক‌টি মামলা চলমান আ‌ছে।
২০১৫ সালের ২৬ এপ্রিল সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয়কৃষ্ণ কর ভবন মালিক সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ত‌বে অ‌ভি‌যোগপ‌ত্রে রানার বিরু‌দ্ধে ৩০২ ধারায় হত্যাকা‌ণ্ডের অ‌ভি‌যোগ আনা হয়।
২০১৬ সালের ১৮ জুলাই ঢাকা জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এরপর প্রায় চার বছর পে‌রি‌য়ে গে‌লেও কোনো সাক্ষীর সাক্ষ‌্যগ্রহণ হয়‌নি।
রানা প্লাজা ধস হত্যা মামলায় অ‌ভিযুক্ত ৪১ আসামির মধ্যে বর্তমানে কারাগারে আছেন কেবল ভবনের মালিক সোহেল রানা। বা‌কি আসা‌মি‌দের ম‌ধ্যে জামিনে আছেন ৩২ জন, পলাতক ছয়জন এবং মারা গেছেন দুইজন।