
দেশবাংলা ডেস্ক
করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে এবার নিজের কিছু সামগ্রি নিলামে তোলার ঘোষণা দিলেন মাশরাফি।
আগামী রোববারের মধ্যেই মাশরাফি নিশ্চিত করবেন তিনি কি কি সামগ্রি নিলামে তুলবেন। এটি নিশ্চিত করার পরই নিলামের তারিখ ও সময় জানিয়ে শুরু হবে ফেসবুক প্রচারণা। তবে প্রাথমিকভাবে জানা গেছে, ম্যাশ তার জার্সি ও লাকি চ্যাম্প ব্রেসলেটের কথা জানিয়েছেন অকশন ফর অ্যাকশন কর্তৃপক্ষকে। তবে কোন জার্সিটি নিলামে তোলা হবে সে ঘোষণাও আসেনি এখনও।
