বিটিভির সিনিয়র ক্যামেরাপারসন রোজিনা আক্তার আর নেই

দেশবাংলা ডেস্ক

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সিনিয়র ক্যামেরাপারসন রোজিনা আক্তার আর নেই। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশ টেলিভিশনের ক্যামেরাপারসন হিসেবে কাজ করা প্রথম নারী তিনি। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির লাইভ প্রোগ্রামে ও জাতীয় সংসদে অধিবেশনেও কাজ করেছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) বিটিভির প্রথম নারী ক্যামেরাপারসন রোজিনা আক্তারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।