বাঘারপাড়ায় দেখা মিলছে পুরানো দিনের ধানের ঘোড়ার গাড়ি

সুকান্ত দেবনাথ :

যশোরের বাঘারপাড়ায় প্রতিটি মাঠ ও রাস্তায় দেখা মিলছে পুরানো দিনের ধানের ঘোড়ার গাড়ি। এ উপজেলায় শুরু হয়েছে ধান কাটার উৎসব, শুরু হয়েছে বাংলা নতুন বছর ১৪২৭ সন।
এখন নতুন বছরের প্রথম মাস বৈশাখের মাঝামাঝি সময়। কৃষকের মুখে করোনা হতাশার মধ্যেও ফুটেছে আনন্দের হাসি।

পাকতে শুরু করেছে মাঠের ধান, এমনকি অনেক মাঠে কৃষকেরা ধান কাটা শুরু করেছেন।যশোরের বাঘারপাড়া উপজেলাতেও শুরু হয়েছে ধান কাটা উৎসব।
করোনা ভাইরাসের জন্য শ্রমিক সংকটের কারণে ধান কাটার জন্য আনা হয়েছে বেশ কয়েকটি ধান কাটা মেশিন।

এছাড়া মাঠ থেকে ধান বাড়ি নেওয়ার জন্য রাস্তায় রাস্তায় দেখা মিলছে ঘোড়ার গাড়ির। উপজেলার ঘোড়া মালিকেরা তাদের ঘোড়া দিয়ে ধান বহনের জন্য তৈরি করেছেন বাহারি রকমের ঘোড়ার গাড়ি।
তবে এবারের চাষিরা কৃষকের পাওনা চুকিয়ে দিয়ে হইতো খাওয়ার ধানটা বাদে কিছই থাকবেনা বলে মনে করছেন তারা।কিসের দামও ডবল হওয়ায় ফলন ভালো হলেও খরচের টাকা ঘরে আসবেনা বলে মন্তব্য করছেন চাষিরা।