
দেশবাংলা ডেস্ক
করোনা ভাইরাসের প্রার্দুভাবে অসহায় কর্মহীন ১২ হাজার পরিবারের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার কর্মসূচি হাতে নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং বিএনপি মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।
সংসদীয় আসন ঢাকা ৮ ও ৯ প্রতিটি থানা এবং ওয়ার্ডের ঘরে ঘরে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পৌঁছে দেয়া হচ্ছে।
ঢাকা-৮ আসনে বিএনপির ঢাকা মহানগর যুবদল দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনুর বিশেষ তত্ত্বাবধানে এই উপহার সামগ্রী বিতরণের দায়িত্বে ছিলেন বিএনপি ও দলটির বিভিন্ন অংগ সংগঠনসহ এলাকার স্থানীয় ব্যক্তিরা।
দেশবাংলাবিডি২৪/তা/
