
আন্তর্জাতিক ডেস্ক
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২৪ হাজার ৪৩৮।মৃত্যু হয়েছে ৪৫ হাজার ৩৯ জনের। মঙ্গলবার দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ১৭৯ এবং গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২ হাজার ৭৩১ জন।
তবে ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৮ লাখ ১৯ হাজার ১৬৪ এবং মারা গেছে ৪৫ হাজার ৩৪০ জন।
ওই পরিসংখ্যান অনুযায়ী, ইতোমধ্যেই দেশটিতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮২ হাজার ৯৭৩ জন। তবে ১৪ হাজার ১৬ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।




