
দেশবাংলা ডেস্ক
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর নির্দেশনায় মাদারটেক বাজারের কাঁচাবাজার মাদারটেক আব্দুল আজিজ স্কুল মাঠে বসিয়েছে সবুজবাগ থানা পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে কাঁচাবাজার ব্যবসায়ীরা মাদারটেক আব্দুল আজিজ স্কুল মাঠে সবজি, মাছসহ বিভিন্ন পণ্য নিয়ে বসেন।প্রতিদিন সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ বাজার বসবে
ক্রেতারা মাঠে এসে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের প্রয়োজনীয় পণ্য কেনেন।মাদারটেকে এই প্রথম খোলা মাঠে বাজার বসলো।
এর আগে মাদারটেক আব্দুল আজিজ স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির কর্তৃপক্ষের অনুমতির প্রেক্ষিতে মাঠে বাজার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর নির্দেশনায় ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আলহাজ্ব জাহাঙ্গীর হোসেনের সহায়তায় কাঁচাবাজার মাঠে বসানো হয়েছে।
এ বিষয়ে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম দেশবাংলা বিডি ২৪.কমকে বলেন, মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসায়ীদের বসানো হয়েছে। ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে ক্রেতাদের পণ্য বিক্রির সময় সামাজিক দূরত্ব বজায় থাকে।সকাল থেকে একে একে ব্যবসায়ীরা তাদের বিভিন্ন পণ্য নিয়ে মাঠে বসেন। আমরা তাদের সহযোগিতা করছি।
শেয়ার করুন
