
নিজস্ব প্রতিবেদক : দেশবাংলা বিডি ২৪.কম
লক্ষ্মীপুর জেলার বশিকপুর ইউনিয়নের আল- হেরা ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী ও দাতা সংগঠন।
এই সংগঠনের মূল উদ্দেশ্যই হচ্ছে সমাজের বিত্তবান ও সেচ্ছাসেবীদের সহযোগীতায় সমাজের ছিন্নমূল ও দরিদ্র জনগোষ্ঠীকে সহযোগিতা করা।বর্তমানে করোনা ভাইরাসের আক্রমনে দেশ এক কঠিন সময় পার করছে।এই করোনা পরিস্থিতিতে এই সংগঠনটি ছুটে চলেছেন রাতের অন্ধকারে মুখ খুলে বলতে নাপারা মধ্যবিত্ত ফ্যামিলির ধারপ্রান্তে।
আল-হেরা ফাউন্ডেশন এর উদ্যোগে ১০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরন করেন। উপহার সামগ্রী বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলার ৭ নং বশিকপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আবুল কাশেম জিহাদী। উক্ত ত্রান বিতরন কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন বশিকপুর ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি আমির হোসেন,পোদ্দারবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আবু তাহের ও উপ-পরিদর্শক মোনায়েম।
চেয়ারম্যান আবুল কাশেম জিহাদী দেশবাংলা বিডি ২৪.কমকে বলেন, আজ এই উপহার বিতরন কার্যক্রম দেখে আমি আবেগ আপ্লুত।এভাবে যদি সবাই সমাজের প্রয়োজনে দাঁড়াতে পারতো তাহলে হয়তো এদেশে অভাব বলে কোন শব্দই থাকতো না।
সংগঠনের সভাপতি কামাল পাটোয়ারী বলেন, অসহায় দরিদ্র জনগোষ্ঠী আমাদের সমাজের অংশ। আমরা আমাদের এই সংগঠনের ফান্ডে আরও এক লক্ষ টাকা মজুদ রেখেছি সংকটকালীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং এই সংগঠনের সদস্যরা তাদের মাসিক বেতনের এক অংশ এই সংগঠনের ব্যয় করার সাহসিকতা রাখে বলে মনে করেন । উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, ছোলা, তৈল, খেজুর, চিনি, মুড়ি ও আলু।
