বিএসএমএমইউতে করোনা পরীক্ষায় সাংবাদিকদের বিশেষ ব্যবস্থা

দেশবাংলা ডেস্ক

সাংবাদিকদের কারও করোনা সংক্রান্ত পরীক্ষার প্রয়োজন হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যোগাযোগের পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানী মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ড. হাছান বলেন, আমাদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যদি কোনো সাংবাদিকের এ সংক্রান্ত পরীক্ষার প্রয়োজন হয় তারা যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।
তিনি বলেন, জরুরি সেবা নিশ্চিত করতে সাংবাদিকরা দিনরাত কাজ করে যাচ্ছেন। সেই সঙ্গে সব গণমাধ্যম কার্যালয়ে সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী সরবরাহ করারও আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী।