বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুলিশের নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক : দেশবাংলা ডেস্ক

র‌্যাঙ্ক ব্যাজ পরার পর পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বুধবার (১৫ এপ্রিল) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সেখানে তারা দোয়া ও মোনাজাত করেন।
এর আগে গণভবনে তাকে ব্যাজ পরানো হয়।এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপ‌স্থিত ছিলেন। নতুন মহাপরিদর্শককে ব্যাজ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন।