এমপি একরাম চৌধুরীর ফান্ড গঠন অসহায়দের জন্য

দেশবাংলা ডেস্ক

নোয়াখালীর অসহায় মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন নোয়াখালীর ৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী।
নোয়াখালীর অসহায়, গরিব এবং শ্রমজীবী মানুষের সাহায্য সহায়তায় ফাউন্ডেশন গঠন করেছেন তিনি। নাম একরাম চৌধুরী ফাউন্ডেশন। কিছুদিন আগে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ৫০ লাখ টাকা অনুদান জমা দিয়ে ফাউন্ডেশনের যাত্রা শুরু করেন তিনি।
একরামুল করিম চৌধুরী বলেন, কোভিড-১৯ করোনাভাইরাসের কারণে অসহায় মানুষের জন্য এ ফাউন্ডেশন কাজ করবে। এরই মধ্যে জেলার ৬০ থেকে ৭০ হাজার পরিবারের মাঝে খাদ্য এবং প্রয়োজনীয় সামগ্রীও বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান এবং দেশের যে কেউ যে কোনো প্রান্ত থেকে কিংবা দেশের বাইরে থেকেও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে যে কোনো পরিমাণের টাকা জমা দিয়ে মানবতার সেবার এগিয়ে আসতে পারেন।

এজন্য সোনালী ব্যাংক, মাইজদী-নোয়াখালী শাখা, হিসাবের নাম : একরাম চৌধুরী ফাউন্ডেশন, হিসাব নম্বর : ৩৮১৮২০২০০২৬৪৪ ব্যবহার করতে হবে।অনলাইন অথবা সরাসরি ব্যাংকে উপস্থিত হয়ে সহযোগিতা করতে পারেন।