
নিজস্ব প্রতিবেদক দেশবাংলা বিডি ২৪.কম :
আক্তারুজ্জামান মিথুন
সম্প্রতি করোনা ভাইরাস মানুষ থেকে মানুষে সংক্রমিত একটি বহুল আলোচিত রোগ। এটি মানুষ ছাড়াও বিভিন্ন পশুর মধ্যে দেখা যায়। সাধারণত প্রাণিদেহে সংক্রমিত করোনা ভাইরাসগুলি মানুষকে আক্রান্ত করে না। সম্প্রতি চীনের উহান নামক একটি শহরে প্রথম এই ভাইরাস শনাক্ত করা হয়।
আখতারুজ্জামান মিঠুন বলেন, আমাদের বাসাবো এলাকায় ৯ জন আক্রান্ত । তাই আমাদের উচিত সচেতন হয়ে চলা সচেতন হওয়া আমাদের প্রত্যেক নাগরিকের দায়িত্ব ।
পরিষ্কার ও পরিচ্ছন্নতা
নাগরিকের পরিষ্কার ও পরিচ্ছন্নতা বিষয়ে অধিকতর সতর্ক হওয়া প্রয়োজন। যেমন সাবান দিয়ে ২০ সেকেন্ড সময় ধরে হাত ভালোভাবে ধুইয়ে নেওয়া, বাইরে বের হলে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা, বাসাবাড়ি, লিফট, সিঁড়ি, সিঁড়ির রেলিং, জামাকাপড়, ঘরের জানালা পরিষ্কার রাখা বাঞ্ছনীয়। প্রতিদিনের ময়লা প্রতিদিন ডাস্টবিনে ফেলে দিতে হবে। পরিষ্কার ও পরিচ্ছন্নতার জন্য প্রতি অফিসের সামনে হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ডওয়াশ রাখা উচিত। প্রত্যেকেই অফিসে প্রবেশের আগে হাত পরিষ্কার করতে পারে। তাইওয়ান ও হংকং এই পদ্ধতি অনুসরণ করে করোনা প্রতিরোধ করছে। ঘরের ও বাইরের জুতা আলাদা থাকা উচিত। আমরা সবাই নিজের আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সাবধানতা অবলম্বন করি।
সংস্পর্শ এড়িয়ে চলুন
যারা হাঁচি, কাশি, জ্বর, গলা ব্যথা অনুভব করছে, তারা যেন জুমার নামাজ পড়তে না যায়। ঘর থেকে বের না হয়, ঘরের মধ্যে আলাদা বিছানায় ঘুমানোর ব্যবস্থা করা ইত্যাদি করোনার বিস্তার ঠেকাতে কাজ করে। এ সময় হ্যান্ডশেক ও কোলাকুলি থেকে বিরত থাকুন এবং ইতিমধ্যে যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের সংস্পর্শ এড়িয়ে চলুন।
যেভাবে করোনা ভাইরাস ছড়ায় : এ ভাইরাসটি একজন মানুষের দেহ থেকে আরেকজন মানুষের দেহে দ্রুত ছড়াতে পারে। করোনা ভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং শ্বাসতন্ত্রের মাধ্যমেই এটি একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়ায়।
লক্ষণ সমূহ : ভাইরাসটি শরীরে ঢোকার পর সংক্রমণের লক্ষণ দেখা দিতে প্রায় পাঁচ দিন লাগে। প্রথম লক্ষণ হচ্ছে জ্বর। তারপর দেখা দেয় শুকনো কাশি। এক সপ্তাহের মধ্যে দেখা দেয় শ্বাসকষ্ট।
ভাইরাস থেকে বাঁচতে যা যা করতে হবে :
১. আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে দুই হাত দূরে থাকতে হবে।
২. বারবার প্রয়োজন মতো সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলা, বিশেষ করে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে কিংবা সংক্রমণস্থলে ভ্রমণ করলে।
৩. জীবিত অথবা মৃত গৃহপালিত/বন্যপ্রাণী থেকে দূরে থাকা।
৪. ভ্রমণকারীগণ আক্রান্ত হলে কাশি শিষ্টাচার অনুশীলন করতে হবে (আক্রান্ত ব্যক্তি হতে দূরত্ব বজায় রাখা, হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখা, হাত ধোয়া, যেখানে-সেখানে কফ কাশি না ফেলা।
