
দেশবাংলা ডেস্ক
হাত ধোয়ার থেকে স্যানিটাইজারের ব্যবহার খুব বেশি হচ্ছে। এটি দিয়ে হাতকে জীবাণুমুক্ত করা সহজ, এক্ষেত্রে তবে সাবধান হওয়া খুবই জরুরি। সেন্টারস্ ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুসারে, প্রত্যেককে অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা উচিত। আর এতে কমপক্ষে ৬০ শতাংশ অ্যালকোহল থাকা জরুরি।
স্যানিটাইজারে ৭৫ শতাংশ পর্যন্ত অ্যালকোহল থাকে এবং এটি দহনযোগ্য হয়। তাই এটি ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করা জরুরি। সব কিছু স্যানিটাইজ করার কোনো দরকার নেই। হাত স্যানিটাইজ করুন, কারণ হাত দিয়েই নাক এবং মুখ স্পর্শ করা হয়। এটি শিশুর থেকে দূরে রাখুন কারণ এটি মুখে গেলে বিষ হিসেবেও কাজ করতে পারে। ঘরে থাকলে এটি ব্যবহার করা থেকে বিরত থাকুন। পরিবর্তে, পানি এবং সাবান ব্যবহার করুন।
হ্যান্ড স্যানিটাইজারের ক্ষেত্রে এই বিষয়গুলো সব সময় মনে রাখবেন:
স্যানিটাইজারে অনেক রকম ক্ষতিকারক রাসায়নিক রয়েছে। তাই খাওয়ার আগে সব সময় হাত ধুয়ে ফেলুন।
স্যানিটাইজারে আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহৃত হয়। এটি মদে ব্যবহৃত অ্যালকোহলের থেকে অনেকটাই আলাদা। আইসোপ্রোপাইল অ্যালকোহল শরীরে গেলে সমস্যা দেখা দেয়। তাই এটি থেকে শিশুদের থেকে দূরে রাখা উচিত।
স্যানিটাইজার লাগানোর পরে হাত চোখ থেকে দূরে রাখুন। তবে করোনা ভাইরাসের ক্ষেত্রে স্যানিটাইজার কার্যকর। তাই আপনি যদি জরুরি কাজের জন্য বাইরে যান তখন এটি আপনার কাছে রাখুন। তবে ঘরে ফিরে অবশ্যই সাবান দিয়ে হাত ধোবেন।
বেশিরভাগ স্যানিটাইজারে জীবাণু ধ্বংস করতে ইথানল বা ইথাইল অ্যালকোহল থাকে প্রচুর পরিমাণে। ইথাইল অ্যালকোহল আগুনে দাহ্য তরল। তাই দুর্ঘটনাক্রমে স্যানিটাইজার আগুনের সান্নিধ্যে আসলে, তাতে আগুন ধরে যায়। তাই আমেরিকার অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি অ্যাডমিনিস্ট্রেশন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে কিছু দিক নির্দেশনা দিয়েছে-
স্যানিটাইজার ব্যবহারের আগে আপনার আশে পাশে আগুনের সূত্রপাত ঘটাতে পারে এমন কিছু নেই তা নিশ্চিত হোন।
যদি ঘর বা অফিসের কোথাও কৌটা থেকে স্যানিটাইজার পড়ে যায় তাহলে তা দ্রুত পানি দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে।
ঘরে যেখানে কম উত্তাপ থাকে সেখানে স্যানিটাইজার রাখতে হবে। বিদ্যুতের সংযোগ, সুইচ এসবের কাছে রাখা ঠিক না।
বড়দের সঠিক তত্ত্বাবধানেই শিশুদের হাতে স্যানিটাইজার দেয়া উচিত।
ভুল করে স্যানিটাইজার মুখে দিলে শিশুদের শরীরে অ্যালকোহল পয়জনিং হতে পারে।
স্যানিটাইজার বেশি ব্যবহার করলে শরীরে হরমোনের তারতম্য দেখা দিতে পারে।
স্যানিটাইজারে থাকা কেমিক্যাল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতায় বাধা দিতে পারে।
স্যানিটাইজারে থাকা সিনথ্যাটিক উপাদানে যেসব কেমিক্যাল থাকে, তা মানুষের শরীরে জিনের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
দেশবাংলাবিডি২৪/তা/
