রাজধানীর সবুজবাগ এলাকায় কঠোর অবস্থানে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক : দেশবাংলা ডেস্ক

রাজধানী সবুজবাগ থানাধীন বাসাবো, মাদারটেক, নন্দীপাড়া এলাকা প্রশাসনের কঠোর নজরধারীতে। সেনাবাহিনীও কঠোর অবস্থানে তাদের দায়িত্ব পালন করছে।
আজ সোমবার সবুজবাগ থানাধীন এলাকা ঘুরে দেখা গেলো কঠোর অবস্থানে প্রশাসন।সেনাবাহিনীও কঠোরভাবে টহল দিচ্ছে।

 

বাসাবোর বৌ বাজার এলাকায় মানুষের ভিড়। সামাজিক দূরত্ব বজায় রাখে না ।
মাদারটেক বাজার গলিতে মানুষ আর মানুষ। কোনো কারণ ছাড়াই তারা রাস্তায় ঘুরে বেড়ায়। সামাজিক দূরত্ব বজায় রাখে না ।অযথা রাস্তায় ঘুরাঘুরি তাদের বন্ধ না হলে শাস্তিমূলক ব্যবস্থা নেবে প্রশাসন।

প্রসঙ্গত,রোববার বাসাবো এলাকায় ৯ জন করোনা রোগী আক্রান্ত হওয়ায় ওই এলাকাসহ আশপাশের কয়েকটি মহল্লায় লকডাউন ঘোষণা করা হলেও মানুষ তবুও বাসা থেকে নানা অজুহাতে বের হয়।

এদিকে সোমবার (৬ এপ্রিল) মন্ত্রীসভার বৈঠকে করোনা আক্রান্ত পাওয়া এলাকায় লকডাউনের আওতায় নিয়ে আসার কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

মানুষকে এত বুঝানোর পরও তারা বুঝতেছে না। প্রশাসন বুঝিয়ে যাওয়ার পর তারা বাসা থেকে আবার বের হচ্ছে। প্রশাসন আসার পর তারা দোকান বন্ধ করে কিন্তু তারা যাওয়ার সাথে সাথে তারা পুনরায় দোকান খোলে। মানুষের ভালোর জন্যই সবুজবাগ থানা পুলিশ ও সেনাবাহিনী বার বার মাইকিং করে সচেতন করে দিয়ে যাচ্ছে।
তারা বুঝছেনা যে কোভিড -১৯ একবার সংক্রমণ হলে তা ব্যাপকহারে ছড়িয়ে পরে। তাই সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। সচেতন হওয়া ছাড়া কোনো বিকল্প উপায় নাই।

                           “নিজে ভালো থাকুন” “পরিবার ও দেশকে ভালো রাখুন” 

                                                     শেয়ার করুন