
বিশেষ সংবাদদাতা
নারায়ণগঞ্জ জেলাকে সম্পুর্ণ রুপে লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে এ ঘোষণার কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়,করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ৮ এপ্রিল থেকে পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলাকে সম্পুর্ণ রুপে অবরুদ্ধ (লকডাউন) ঘোষনা করা হলো। তবে জরুরি পরিসেবা যেমন- চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ ইত্যাদি এর আওতা বহির্ভুত থাকবে। অসামরিক প্রশাসন, সশস্র বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয়ের মাধ্যমে সম্মিলিতভাবে এই দায়িত্ত পালন করবে।
