
স্পোর্টস ডেস্ক
করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সকল খেলাধুলা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল থাকছে বলে জানিয়েছেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
তিনি বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। এ সময়ে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সচেতন থাকতে হবে। জনাসমাগম এড়িয়ে চলতে দেশের জনগণকে সচেতন করতে হবে। যে কোনো পর্যায়ের খেলাধুলাতে জনসমাগম ঘটে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশের সকল প্রকার খেলাধুলা বন্ধ থাকবে।
