
দেশবাংলা ডেস্ক
করোনাভাইরাস প্রতিরোধে দলীয় নেতাকর্মীসহ দেশের সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা পালন করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে তাঁর সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সামষ্টিক স্বার্থে সামাজিক দূরত্ব মেনে নিজেদের সুরক্ষিত রাখতে এবং ঘরে বসে স্বাধীনতা উপভোগ করারও আহবান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন,মানবিক এই সংকটে ডাক্তার, নার্স ও স্বাস্হ্যকর্মীরা নিজেদের উজাড় করে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, একটি মতলবি মহল সামাজিক যোগাযোগের মাধ্যমে দেশের এই সংকটে গুজব,অপপ্রচার ছড়িয়ে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে
এর আগে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রান ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে বিভিন্ন হাসপাতাল ও সামাজিক সংগঠনের মাঝে করোনা প্রতিরোধে উপকরণ সামগ্রী বিতরণ করেন।
