
আন্তর্জাতিক ডেস্ক
সিঙ্গাপুরে চার বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এ নিয়ে সিঙ্গাপুরে ৩২ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হলেন। গত কয়েক দিন ধরে দেশটিতে বাংলাদেশিদের করোনায় আক্রান্তের হার বাড়তে শুরু করেছে।
বৃহস্পতিবার মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ২৭ বছরের এক বাংলাদেশি শ্রমিকের করোনায় আক্রান্তের তথ্য নিশ্চিত হওয়া গেছে। আক্রান্তের তালিকায় তার ক্রম ১০২১। তাকে ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই দিন লং টার্ম পাসধারী আরেক বাংলাদেশির করোনায় আক্রান্তের তথ্য নিশ্চিত হওয়া গেছে। তাকে খু তেক পুয়াত হাসপাতালে রাখা হয়েছে।




