
বিশেষ সংবাদদাতা :
বরগুনার আমতলী থানা হেফাজতে হত্যা মামলার সন্দেহভাজন আসামি শানু হাওলাদারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আবুল বাশারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ। নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন-২০১৩ এর ১৫ ধারায় এ মামলা নেওয়া হয়।
বুধবার (১ এপ্রিল) রাতে বরগুনার পুলিশ সুপারের নির্দেশে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসানের দায়ের করা অভিযোগ আমতলী থানার ওসি মামলা হিসেবে নথিভুক্ত করেন।
আমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন মামলা নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অ্যাডভোকেট ইশরাত হাসান যে অভিযোগ দায়ের করেছেন পুলিশ সুপারের নির্দেশে তা আমরা নথিভুক্ত করেছি।
