
আন্তর্জাতিক ডেস্ক :
মহামারি করোনাভাইরাসের বিশ্বে ছড়িয়ে পড়ার মাত্রা দেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) চরম উদ্বেগের মধ্যে পড়েছে। তাদের আশঙ্কা, কদিনের মধ্যে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ছাড়াবে ১০ লাখ।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, পুরো বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৩৭ হাজারের বেশি। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৭ হাজার। যেভাবে সংক্রমণ ও মৃত্যুর মিছিল বাড়ছে, তাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ জাগাই স্বাভাবিক।
বুধবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতরে এক সংবাদ সম্মেলনে মহাপরিচালক তেদ্রোস আধানোম ঘেব্রেয়েসুস বলেছেন, গত পাঁচ সপ্তাহের বেশি সময় ধরে আমরা দেখছি, নতুন করে সংক্রমণের হার বিস্ময়করভাবে বেড়ে চলেছে। প্রায় প্রত্যেক দেশ, অঞ্চল ও এলাকায় এটি (করোনাভাইরাস) পৌঁছে গেছে।




