করোনা মোকাবেলায় কামরুল ইসলাম এমপির পক্ষ থেকে কামরাঙ্গীরচরে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক দেশবাংলা বিডি ২৪.কম 

করোনার জন্য দেশব্যাপী লকডাউন চলছে। ফলে অসহায়-দরিদ্র খেটে খাওয়া গৃহবন্দী মানুষদের খাবার যোগাড় করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এমন দূর্যোগপূর্ণ সময়ে জনপ্রতিনিধি সহ সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

ঢাকা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট কামরুল ইসলাম কামরাঙ্গীরচর থানার ৫৫,৫৬ ও ৫৭নং ওয়ার্ডে ত্রাণ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন।৫৬ নং ওয়ার্ডে ৫১০ দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি চাল ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করে।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন।বৃহস্পতিবার ডি.এস.সি.সির ৫৬নং ওয়ার্ডের ৪টি স্পটে ২৫১০টি দুস্থ পরিবারের মাঝে ১০কেজি চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়। পশ্চিম রসূরপুর পঞ্চায়েত ১২৬০টি পরিবার, পূর্ব ইসলাম নগর পঞ্চায়েত ৫০০ পরিবার, কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগ সভাপতি, পারভেজ হোসেন বিপ্লবের তত্ত্বাবধানে কামরাঙ্গীরচর সরকারি হাসপাতাল মাঠে ৫০০টি পরিবার, উজ্জীবন-২০০ টি পরিবারে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে।।

এই ত্রাণ বিতরণ কার্যক্রমে এমপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন, কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন সরকার ও সাধারণ সম্পাদক সোলেমান মাদবর।

শেয়ার করুন