
করোনার ঝুঁকি এড়াতে ৩ হাজারেরও বেশি হাজতিকে সাময়িক মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে কারা কর্তৃপক্ষ। এই সংক্রান্ত একটি তালিকা সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
কারা সূত্র বলছে, দেশের বিভিন্ন কারাগারের জায়গা-স্বল্পতার কারণে অনেক বন্দিকে কষ্ট করে থাকতে হচ্ছে। বিশেষ করে, এই সময় যেন তাদের সুবিধাজনক স্থানে রাখা যায়, সেজন্যই এ পরিকল্পনা করা হয়।কেবল যাদের মামলা এখনো বিচারাধীন, জামিনযোগ্য ছোটখাটো অপরাধে যারা কারাগারে রয়েছেন, এরকম তিন হাজারের বেশি হাজতির নাম প্রস্তাব আকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
