করোনায় পহেলা বৈশাখের সব অনুষ্ঠান স্থগিত

নিজস্ব প্রতিবেদক দেশবাংলা বিডি ২৪.কম :

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বিস্তার রোধে আসন্ন পহেলা বৈশাখের সব ধরনের অনুষ্ঠান ও কার্যক্রম স্থগিত করেছে সরকার। স্থগিত করা হয়েছে পার্বত্য অঞ্চলের বৈসাবি উৎসবের অনুষ্ঠানও।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আবদুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) বিস্তার রোধকল্পে জনসমাগম পরিহার করার লক্ষ্যে আসন্ন পহেলা বৈশাখ ১৪১৭ বা এই উপলক্ষে সব ধরনের অনুষ্ঠান/কার্যক্রম স্থগিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তিন পার্বত্য জেলার বৈসাবিসহ অন্যান্য অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে।