
দেশবাংলা ডেস্ক
পুলিশ কমিশনারের নির্দেশে রাজধানীর শ্যামপুর মডেল থানার উদ্যোগে করোনা আতঙ্কে থাকা লকডাউন এলাকার অসহায় গরীব,কর্মহীন দিন-মজুরদের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে।আজ মঙ্গলবার শ্যামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মফিজুল আলম এসব পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
শ্যমপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল আলম বলেন, আমরা ব্যক্তিগতভাবে এসব পরিবারের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি।
এসময় উপস্থিত ছিলেন শ্যামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু আনছার,পরিদর্শক (অপারেশন) জামাল হোসেনসহ আরো অনেকে।
শেয়ার করুন
