
দেশবাংলা ডেস্ক :
ডেঙ্গুর মৌসুম বিষয়ে সতর্ক করে সচেতন হবার পরামর্শ দিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
সোমবার (৩০ মার্চ) দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত প্রতিষ্ঠানের অনলাইন লাইভ ব্রিফিংয়ে
আইডিডিসিআর পরিচালক বলেন, অনেকে জ্বর মানেই মনে করছেন কোভিড-১৯। কিন্তু তা নয়। কোভিড-১৯ এর পাশাপাশি আমাদের বাংলাদেশে যেসব রোগগুলো সবসময়ই হয় এবং মৌসুমে তা বাড়ে সেই দিকেও নজর দেয়া উচিত।
তিনি বলেন, সামনে আসছে ডেঙ্গুর মৌসুম। এখন ডেঙ্গুর জন্য উর্বর সময়। বৃষ্টিপাত হলে এ সমস্যা আরো বাড়বে। তাই বাড়িঘর ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি। এ বিষয়েও আমাদের সচেতন হওয়া প্রয়োজন।
