
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অকারণে রাস্তাঘাটে সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না।কিন্তু বেগম জিয়ার মুক্তিতে বিএসএমএমইউ, গুলশান এবং যাত্রাপথে মানুষের জমায়েত করে করোনা প্রতিরোধের এসময় চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বিএনপি।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে তার সরকারি বাসভবন থেকে ফেসবুক লাইভ ও বিটিভির মাধ্যমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, করোনা প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য সর্বমহলে প্রশংসিত হয়েছে এবং তাঁর আহবানে সাড়া দিয়ে মানুষ গৃহে অবস্থান করছে। করোনা মোকাবিলার এসময়ে নিম্নবিত্তের মানুষের জন্য কেজি প্রতি ১০ টাকা হারে চাল বিক্রয়ের সিদ্ধান্ত সরকারের।
খালেদা জিয়ার মুক্তিকে কেন্দ্র করে হাসপাতাল প্রাঙ্গণে নেতা-কর্মীদের জমায়েতকে দলটির দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন হাছান মাহমুদ।
তিনি বলেন,সমস্ত মানুষ যখন ঘরের মধ্যে অবস্থান করছে, স্বাস্থ্যবিধি মেনে চলছে; তখন খালেদা জিয়ার মুক্তিলাভের পর হাজার হাজার লোকের জমায়েত করেছে। যেখানে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি বাতিল করা হয়েছে। তখন বিএনপির জমায়েত দায়িত্বহীনতার পরিচয় ছাড়া আর কিছু নয়।
করোনাভাইরাসের এই সংকটে কোনো রাজনৈতিক বিভেদ চান না জানিয়ে তথ্যমন্ত্রী বলেন,বিএনসিহসহ রাজনৈতিক দলের সম্মিলিত প্রচেষ্টায় করোনা প্রতিরোধ করবো।
মন্ত্রী বলেন,একটি জীবানুর কাছে মানুষ কত অসহায়। প্রায় এক তৃতীয়ংশ মানুষ আজকে লকডাউন। সব থমকে গেছে। আমরা একটা জীবুনুকে পরাস্থ করতে পারিনি। অথচ আজকে দেখতে পাচ্ছি, বিশ্বে স্বাস্থ্য খাতের গবেষণায় সরকারি পর্যায়ে মোট বাৎসরিক ব্যয় ২.৩ বিলিয়ন মার্কিন ডলার যা কয়েকটি যুদ্ধবিমানের মূল্যের সমান মাত্র। অথচ অপরের সাথে যুদ্ধ করার জন্য কতো খরচ করছি।
