দেশবাংলাবিডির সংবাদকর্মীরা বাসা থেকে কাজ করবেন

দেশবাংলা ডেস্ক :

করোনাভাইরাসের সংক্রমণ থেকে ব্যক্তিগত সুরক্ষা এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাসা থেকে কাজ করবেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দেশবাংলাবিডির সংবাদকর্মীরা। কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে প্রতিষ্ঠানটিতে কর্মরত সব সংবাদকর্মী বাসায় প্রযুক্তিগত সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের সম্পাদক তাসনিম তাপসী।
বুধবার (২৫ মার্চ) দেশবাংলাবিডির কার্যালয়ে মোঃ রাসেল সংবাদকর্মীদের বাসায় থেকে কাজ করানোর বিষয়ে ঘোষণা দেন।
তিনি বলেন,করোনাভাইরাসের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে সাংবাদিকদের সুরক্ষার বিষয়টি বিবেচনা করে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। বৃহস্পতিবার থেকে আমাদের সংবাদকর্মীরা বাসা থেকে কাজ করবেন।দেশবাংলাবিডি কর্তৃপক্ষ সব সময় কর্মীবান্ধব।দেশ বিদেশের সব সংবাদ দ্রুত পেতে দেশবাংলাবিডি.কমের সঙ্গে থাকার জন্য পাঠকদের আহ্বান জানান মোঃ রাসেল।