করোনায় আরো একজনের মৃত্যু, আক্রান্ত মোট ৩৯

নিজস্ব প্রতিবেদক দেশবাংলা বিডি ২৪.কম :

দেশে করোনায় নতুন করে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা চারজন। সেই সঙ্গে আরো আক্রান্ত হয়েছেন ছয়জন।ফলে মোট আক্রান্তের সংখ্যা ৩৯ জন।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে অনলাইন লাইভ ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
ডা. মীরজাদী বলেন, আত্রান্ত নতুন ছয়জনের মধ্যে একজন মারা গেছেন। মৃতের বয়স ৭০ বছর। তিনি একটি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। একজন সৌদি আরব থেকে এসেছেন এবং বাকি চারজন আগের চিহ্নিত রোগীদের সংস্পর্শে এসে ছিলেন।
তিনি বলেন, নতুন করে ৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে নমুনা সংগ্রহের তালিকা ৭১২টি। প্রাতিষ্ঠানিত কোয়ারেন্টাইনে আছেন ৪৬ জন।