প্রয়োজনে বিমানবন্দর বন্ধ: বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান

প্রয়োজনে দেশের বিমানবন্দর বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
শনিবার (২১ মার্চ) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
মফিদুর রহমান বলেন, পরিস্থিতি ভেবেই ১০ দেশের সঙ্গে প্লেন চলাচল বন্ধ করা হয়েছে। এখন শুধু ব্যাংকক, চীন, যুক্তরাজ্য, হংকংয়ের সঙ্গে প্লেন চলাচল আছে। অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ হওয়ায় এ রুটে যাত্রী আশা যাওয়া করছে। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে এই রুটের ফ্লাইটও বন্ধ করে দেওয়া হবে।