মাত্র ১৫ মি‌নি‌টেই বোঝা যা‌বে ক‌রোনা আছে কি না

মোঃ রায়হান ইসলাম

জাফরুল্লাহর প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্র করোনা শনাক্তের কিট উদ্ভাবন করছে বলে দাবি করছে। যে কিট দিয়ে মাত্র ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে করোনার রোগী শনাক্ত করা সম্ভব। আর খরচও একেবারেই কম।
করোনায় বর্তমান পরিস্থিতিতে গণস্বাস্থ্যের উদ্ভাবন-করণীয়সহ বিভিন্ন বিষয় নিয়ে ড. জাফরউল্লাহর সাক্ষাৎকার নিয়েছেন দেশবাংলাবিডি২৪.কমকে।
ডা. জাফরুল্লাহ: করোনা নির্ণয়ের একটি মাত্র পদ্ধতি ছিল। সেটি হলো পিসিআর পদ্ধতি। তবে পদ্ধতিটা অনেক ব্যয়সাপেক্ষ। খুব দামি যন্ত্র প্রয়োজন হয়। দক্ষ জনবলও দরকার হয়। এ পদ্ধতিতে পরীক্ষায় রিপোর্ট দিতে ২ থেকে ৫ দিন সময় লাগে। কিন্তু পিসিআর এর রিপোর্ট ভালো। আক্রান্ত হওয়ার প্রথম দিনেই রোগীকে শনাক্ত করা যায়, কিন্তু রিপোর্ট দিতে দুই থেকে পাঁচ দিন সময় লাগে।এটা উদ্ভাবন করেছেন ডক্টর বিজয় কুমার শীল এবং তার সঙ্গে তিনজন তরুণ বিজ্ঞানী (আদনান, জমির উদ্দিন, ফিরোজ আহমেদ)। এ পদ্ধতিতে ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে ফলাফল দিয়ে দেওয়া যায়।
ডা. জাফরুল্লাহ: অনেকে প্রশ্ন করেন যে, পরীক্ষা করতে এটা প্রয়োগে শরীরের কোনো ক্ষতি হবে কিনা। কিন্তু এটাতো শরীরে কোনোভাবেই প্রয়োগ করা হবে না। এই পদ্ধতিটা হচ্ছে রক্তের গ্রুপ নির্ণয়ের মতো। মানুষের শরীর থেকে এক ফোঁটা রক্ত নিয়ে এর উপরে দিয়ে ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে বোঝা যাবে যে, তিনি করোনা আক্রান্ত কিনা। তার মানে এটা মানুষের শরীরে প্রয়োগের কোনো বিষয় নেই।
এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। সারাবিশ্ব উঠে পড়েছে এটা জানার পরে। যেমন আমেরিকার সিডিসি (সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল) জানিয়েছে, আমাদের সঙ্গে কাজ করতে চায়। কয়েকটি দেশ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, তারা এটার সত্ত্ব কিনে নিতে চায়। কিন্তু আমরা বলেছি না, এটা আমরা জনগণের জন্য।