
সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন চৌধুরী কামরান লন্ডন থেকে ফিরে এসেই আওয়ামী লীগের সভায় যোগ দিয়েছেন বলে কড়া সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।করোনাভাইরাস নিয়ে সরকারের গৃহীত পদক্ষেপগুলো পর্যাপ্ত নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর মালিবাগ মোড়ে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণের আগে প্রধান এসব কথা বলেন রিজভী আহমেদ।
তিনি বলেন, বদরুদ্দিন চৌধুরী কামরান লন্ডন থেকে ফিরে এসেই আওয়াামী লীগের সভায় যোগ দেয়ায় তাকে অর্থদন্ড দেয়া বা , তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি। তাকে কোয়ারেন্টাইনে থাকার জন্য বলেননি। বিমান থেকে নেমেই তিনি আওয়ামী লীগের সভায় অংশ গ্রহণ করছেন। এই যে ব্যবস্থা, এটা একটা বেপরোয়া স্বৈরাচারী ব্যবস্থা। রিজভী বলেন, করোনা প্রতিরোধে গৃহীত ব্যবস্থা নেই বললেই চলে। এই মুহূর্তে করোনা নিয়ে ম্যাসিভ ড্রাইব না দিলে করোনা বাংলাদেশে মহামারি আকার ধারণ করবে এবং কত মানুষ যে মৃত্যুবরণ করবে তার কোনো আকার নেই।
