দেশে নতুন করে আরও ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক দেশবাংলা বিডি ২৪.কম :

দেশে করোনায় নতুন করে আরো তিনজন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী (২২) ও দুই জন পুরুষ (৩২ ও ৬৫)। তারা একই পরিবারের সদস্য।তিনি জানান, নতুন আক্রান্তরা সবাই একই পরিবারের সদস্য। তাদের পরিবারের একজন ইতালি ফেরত। এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন জন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালক অধ্যাপক ডা আবুল কালাম আজাদ।
তিনি জানান, এ পর্যন্ত কোয়ারেন্টিনে ৪৩ এবং আইসোলেশনে রাখা হয়েছে ১৯ জনকে।। এ পর্যন্ত ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের ১৭ জনের নমুনায় করোনার উপস্থিত মিলেছে।
এরআগে বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্তদের তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং পরে আক্রন্ত হয়ে একজন মারা গেছেন। তার বয়স ছিল ৭০ বছর। সারাবিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা আট হাজার ৯৭০ জন।