মুজিববর্ষের কেক কাট‌লো ঢাকা মহানগর দ‌ক্ষিন আ.লীগ

মোঃ রাসেল

স্বাধীন বাংলা‌দে‌শের স্থপ‌তি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের জন্মশতবা‌র্ষিকী উপল‌ক্ষে‌ কেক কে‌টে‌ জন্ম‌দিন উদযাপন ক‌রে‌ছে ঢাকা মহানগর দ‌ক্ষিন আওয়ামী লীগ। মঙ্গলবার (১৭ মার্চ) রা‌তে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় আতশবাজি ও ফানুস ওড়ানোর কর্মসূ‌চি‌র আগে কেক কা‌টেন নেতাকর্মীরা।
আজ থেকে শতবর্ষ আগে ১৯২০ সালের ১৭ মার্চে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মহাপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন।বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষণা করা হয়েছে ‘মুজিববর্ষ’। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর দিন আজ ১৭ মার্চ ২০২০ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘মুজিববর্ষ’ উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হলেও করোনার প্রভাবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে মুজিববর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে।
এ সময় ঢাকা মহানগর দ‌ক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহাম্মদ মোহাম্মদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র শেখ ফজ‌লে নুর তাপস ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছি‌লেন।