মোদির প্রস্তাবে সাড়া দিলেন শেখ হাসিনা

দক্ষিণ এশিয়ার অনেক দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এমতাবস্থায় করোনা মোকাবেলার জন্য পরিকল্পনা করতে সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করার প্রস্তাব দিয়েছেন নরেন্দ্র মোদি। আর তার আমন্ত্রণে সাড়া দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেবেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া মোদির এই প্রস্তাবে আরো সাড়া দিয়েছে শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান। সেই সঙ্গে ওই দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা মোদির এমন প্রস্তাবের প্রশংসাও করেছে।
এর আগে সার্কভুক্ত দেশগুলোকে এক হওয়ার প্রস্তাব দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার টুইটারে দেয়া এক বার্তায় মোদি লিখেছেন,করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি শক্তিশালী কৌশল তৈরি করতে সার্কভুক্ত দেশগুলোর নেতৃত্বের কাছে আমি প্রস্তাব করছি।
টুইটে আরো লিখেন, আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের নাগরিকদের সুস্থ রাখার উপায় সম্পর্কে আলোচনা করতে পারি। একসঙ্গে আমরা বিশ্বের সামনে একটি উদাহরণ তৈরি করতে এবং একটি স্বাস্থ্যকর গ্রহ গড়ে তুলতে অবদান রাখতে পারি।

শেয়ার করুন