
আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে আগুন লাগলে দমকল বাহিনীর ২৫টি ইউনিট বেলা সাড়ে ১২টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের ৩ ঘণ্টা চেষ্টার পরে নিয়ন্ত্রণে এসেছে মিরপুরের রূপনগর বস্তির আগুন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০০ ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। জানা যায়, ওই বস্তিতে প্রায় দেড় থেকে দুই হাজার পরিবার বাস করতো।এর পূর্বে বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের সূত্র এসব তথ্য জানায়। মিরপুরের রূপনগরের বস্তিতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।দমকল বাহিনীর পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আগুন পুরোপুরি নেভানো হয়েছে। হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।’
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি,’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি আগামী দশ কার্যদিবসের মধ্যে এ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন দেবে।’
বস্তিবাসীদের ঘরের মালামাল রাস্তায় নিয়ে জমা করায় দমকল বাহিনীর ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয়েছে বলে মনে করেন দমকল বাহিনীর পরিচালক।
‘আমাদের প্রথম ইউনিট এখানে পৌঁছে সকাল ৯টা ৫৮ মিনিটে। আমরা আনুমানিক সাড়ে তিন ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি,’ যোগ করেন লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান।
রূপনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন, বস্তিতে ৬০০ থেকে ৭০০ ঘর আছে। প্রায় ২০০ ঘর পুড়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে কর্তব্যরত কর্মকর্তারা বলেন, সেখানে বাঁশ ও টিনের একটি ছাপড়াঘরে প্রথমে আগুন লাগে। পরে সেখান থেকে এর গা ঘেঁষে থাকা পাশের ঘরগুলোতেও আগুন ছড়িয়ে যায়। এখানকার বাসিন্দারা দ্রুত দৌড়ে ঘর থেকে বের হয়ে আসতে পারলেও কোনো মালামাল বের করে আনতে পারেনি।আগুন লাগার সংবাদ পেয়ে প্রথমে ১৬টি ইউনিট আগুন নেভানোর কার্যক্রম শুরু করে।বস্তিটিতে মূলত রিকশাচালক, দিনমজুর এমন নিম্ন আয়ের মানুষরা বসবাস করেন। আগুন লাগার সময় অনেকেই তাদরে কর্মস্থলে ছিলেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
শেয়ার করুন
