
লা লিগায় নিজেদের শেষ ম্যাচে রিয়াল বেতিসের কাছে হেরে শীর্ষে ওঠার সুযোগ নষ্ট করে রিয়াল মাদ্রিদ।
এছাড়া কোচ জিনেদিন জিদানের দল শেষ পাঁচ ম্যাচের মধ্যে হেরেছে তিনটিতে। একটি করেছে ড্র। সাফল্য কেবল এল ক্লাসিকোতে। দলের এমন অবস্থায় সামনের লা লিগা ম্যাচটি জিততেই হবে। নয়তো ১৭ মার্চ চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে শুরু থেকে পিছিয়ে থাকবে দলটি। তার উপর খেলা হবে ইতিহাদ স্টেডিয়ামে।
দলের পারফরম্যান্সের এমন অবস্থায় মরার উপর খাড়ার ঘা হয়ে এলো গোলরক্ষক থিয়াবো কর্তোয়া ও ডিফেন্ডার মার্সেলোর চোট। বেতিসের বিপক্ষে খেলার সময় প্রতিপক্ষের খেলোয়াড়ের আঘাতপ্রাপ্ত হোন কর্তোয়া। অপরদিকে মার্সেলোর হ্যামস্ট্রিংয়ের সমস্যা। রিয়াল শিবির যদিও এখনো নিশ্চিত করে কিছু জানায়নি। তবে স্প্যানিশ পত্রিকা ‘দ্য মার্কা’ জানিয়েছে কর্তোয়া ছিটকে গেছেন ৪-৫ সপ্তাহের জন্য। অপরদিকে মার্সেলোও দুই সপ্তাহের মধ্যে মাঠে নামার খুব একটা সম্ভাবনা নেই।
সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ম্যানসিটি ২-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদকে। ইসকো শুরুতে স্বাগতিক লস ব্লাঙ্কোসদের এগিয়ে দেয়। তবে শেষদিকে গ্যাব্রিয়েল জেসুস ও কেভিন ডি ব্রুইনা গোল করে ম্যানসিটিকে জয় এনে দেয়। ম্যাচ হারার পাশাপাশি রিয়াল দলের অধিনায়ক সার্জিও
শেয়ার করুন
