৩০ লাখ টাকার লোভে সন্তানকে খুন করায় বাবা-মা

প্রতিপক্ষকে শায়েস্তা করতে ১১ বছরের শিশু কন্যাকে নিজে দাঁড়িয়ে থেকে খুন করিয়েছেন পাষণ্ড বাবা আব্দুল মোতালেব। পাঁচ বছর পর নির্মম এ হত্যাকাণ্ডের জট খুলেছে সিআইডি।
সোমবার (৯ মার্চ) দুপুরে সিআইডির অর্গানাইজড ক্রাইমের ডিআইজি ইমতিয়াজ আহমেদ সংবাদ সম্মেলনে জানান, নিহত শিশু ইলমার ফুফাত ভাই মাসুমকে গ্রেপ্তারের পরই এই মামলার জট খোলে।
তিনি জানান, পরিবারের অন্যান্য সদস্য এবং স্থানীয় শাহজাহান গ্রুপের প্ররোচণায় ইলমাকে তার বাবার উপস্থিতিতেই হত্যা করে ইলমার দুলা ভাই দুলাভাই বাবুল ও ফুফাতো ভাই মাসুমের নেতৃত্বে সাত-আটজন। ইলমা খুনের ঘটনায় বাবা আব্দুল মোতালেবের ৩০ লাখ টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু সে টাকা আর পাননি মোতালেব। গ্রাম্য রাজনীতিতে প্রতিপক্ষকে ফাঁসাতেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
তিনি বলেন, ‘ইলমা হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত আসামিদের শনাক্ত ও গ্রেফতার করতে থানা পুলিশ ব্যর্থ হলে তদন্ত শুরু করে সিআইডি। সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিট দীর্ঘ দিন ধরে নিহত ইলমার ফুফাতো ভাই মাসুমকে নজরদারির মধ‌্যে রেখেছিল। তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়।’