১৩৩ জনের অংশগ্রহণে শুরু জাতীয় যুব দাবা

স্মার্ট টিভি জাতীয় যুব দাবা প্রতিযোগিতা-২০২০’ এর উদ্বোধন হয়েছে গেল শনিবার। আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। ৬টি গ্রুপে বিভিন্ন জেলা ও ঢাকা শহরের ১৩৩ জন দাবাড়ু (অনূর্ধ্ব-৮, ১০, ১২, ১৪, ১৬ ও ১৮ বছর) এ প্রতিযোগিতার বিভিন্ন বয়স ভিত্তিক ইভেন্টে অংশ নিয়েছে।
প্রথম রাউন্ডের খেলায় অনূর্ধ্ব-৮ গ্রুপে ৫ জন খেলোয়াড়, অনূর্ধ্ব-১০ গ্রুপে ৯ জন, অনূর্ধ্ব-১২ গ্রুপে ১৩ জন, অনূর্ধ্ব-১৪ গ্রুপে ১৩ জন, অনূর্ধ্ব-১৬ গ্রুপে ১৩ জন এবং অনুর্ধ্ব-১৮ গ্রুপে ৮ জন খেলোয়াড় নিজ নিজ খেলায় জয় পেয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেছেন। প্রতিটি গ্রুপের খেলা ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল বুধবার (১১ মার্চ) বিকেল ৩টা থেকে একই স্থানে সকল গ্রুপের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
এই টুর্নামেন্টে যারা ভালো করবে তারা ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ, এশিয়ান ইয়ুথ ও ওয়ার্ল্ড ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দলে অগ্রাধিকার পাবে। বিজয়ীদের ট্রফি, মেডেল, সনদ-পত্র ও ওয়ালটন সামগ্রী পুরস্কার দেওয়া হবে।