
১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে বাজারে আসছে ২০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ব্যাংক এই উদ্যোগ নিয়েছে। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস। এ দিনটিতেই দেশে প্রথমবারের মত ২০০ টাকার নোট বাজারে আসছে। গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।১৮ মার্চ থেকে নতুন এই ব্যাংক নোট অন্যান্য ব্যাংক নোটের মতো দৈনন্দিন লেনদেনে ব্যবহৃত হবে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, ২০০ টাকার ব্যাংক নোট ছাড়াও আগামী ১৮ মার্চ থেকে স্বর্ণ ও রৌপ্য স্মারক মুদ্রা এবং ১০০ ও ২০০ টাকা মূল্যমানের স্মারক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে।
