
সব ধরনের বালা মুসিবত থেকে মুক্তি কামনা করে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শেষ হয়েছে।
শুক্রবার অসংখ্য মুসল্লি দাওয়াতে ইসলামীর সুন্নাতে ইজতিমার আখেরি মোনাজাতে অংশ নেন।
রাজধানীর সিভিল অ্যাভিয়েশনের বিশাল ময়দানে দেশ ও জাতির সুখ-শান্তি-সমৃদ্ধি কামনা করে আমিন-আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে এ আয়োজন শেষ হয়।
জুমার নামাজের পর দরুদ, সালাতু সালাম, মিলাদ কিয়ামের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয় আখেরি মোনাজাত। আখেরি মোনাজাত পরিচালনা করেন ‘দাওয়াতে ইসলামী’ বাংলাদেশের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দীন আত্তারী। মুসল্লিরা রবের প্রার্থনায় দু’হাত তুলে আবেগ তাড়িত হয়ে কান্নাকাটি করতে থাকেন। ইসলামের জীবন বিধান মেনে সারাবিশ্বে নেকির দাওয়াত পৌঁছে দিতে মহান রবের সাহায্য কামনা করা হয়
শুক্রবার শেষ দিনে সকাল থেকে জুমার নামাজের আগ পর্যন্ত মুবাল্লিগগণ কুরআন- হাদিসের আলোকে ইসলামের মৌলিক বিষয়ের ওপর বয়ান দেন। নামাযের ফজিলত ও বিজ্ঞানসম্মত উপকারিতা, সারাবিশ্বে দাওয়াতে ইসলামীর গ্রহণযোগ্যতা ইত্যাদি বিষয় নিয়ে একে একে বয়ান দেন সংগঠনের মুবাল্লিগ মোহাম্মদ রফিকুল ইসলাম কাদেরী, আলফেসানি আত্তারী প্রমূখ।
শেয়ার করুন
