স্পেশাল চাইল্ডদের প্রতিভা বিকাশে কাজ করছে সরকার

আজ বৃহস্পতিবার রাজধানীর ব্রাক সেন্টারে টোকিও প‌্যারা অলিম্পিক শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, আমাদের দেশের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। তারা যাতে সুস্থ সুন্দর আনন্দময় জীবন পায়, সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত হতে পারে সে লক্ষ্য আমরা কাজ করছি। তাদের সুস্হ বিনোদন নিশ্চিত কল্পে আমরা সংসদ ভবনের পাশে স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করছি।
তিনি বলেন, আমাদের সরকার স্পোর্টসের উন্নয়নের পাশাপাশি প্যারা স্পোর্টস এর উন্নয়নে সমান্তরাল ভাবে কাজ করছে। যার ফলে আমরা সর্বশেষ স্পেশাল ওয়াল্ড অলিম্পিক গেমসে ২২ টি স্বর্নপদক সহ ৩৮ টি পদক অর্জন করতে সমর্থ হয়েছি। আমি বিশ্বাস করি, আমরা প্যারা অলিম্পিক গেমসে ও ভালো ফলাফল অর্জন করবো।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী স্পেশাল চাইল্ডদের বিষয়ে বিশেষ আন্তরিক। তিনি আমাদের ক্রীড়ার সকল অবকাঠামোতে তাদের জন্য বিশেষ ব্যবস্হা রাখার নির্দেশনা প্রদান করেছেন। আমরা সে লক্ষ্যে কাজ করছি। আমরা জাপান সরকারের সাথে ও এ বিষয়ে কাজ করতে চাই।
ব্রাকের পরিচালক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও যাদের জন্য আয়োজন সেই সুবর্ণ নাগরিকগন লেকচার সেশান উপভোগ করেন।ঢাকার জাপান দুতাবাস এ সেমিনারের আয়োজন করে।