টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামসের সঙ্গে টস করতে নেমে মাশরাফি বিন মর্তুজাই জিতলেন।টস জিতে প্রথমে ব্যাট করারই সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ দলের অধিনায়ক।
ইনজুরির কারণে গত ম্যাচের অধিনায়ক চামু চিবাবা দলে নেই বলে জানানো হয়েছে জিম্বাবুয়ের পক্ষ থেকে। এছাড়া ডানহাতি পেসার ক্রিস্টোফার এমপোফুর বদলে তারা অভিষেক করিয়েছে ২৬ বছর বয়সী মিডিয়াম পেসার চার্লটন শুমাকে। এখনও সুস্থ হয়ে ওঠেননি বলে ক্রেইগ আরভিনকে একাদশে নিতে পারেনি সফরকারীরা।
জিম্বাবুয়ের অধিনায়কত্ব বদলের ম্যাচে বাংলাদেশ একাদশেও এসেছে দুই পরিবর্তন। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে বিশ্রাম দেয়া হয়েছে।
তাদের পরিবর্তে দলে এসেছেন দুই ডানহাতি পেসার শফিউল ইসলাম ও আলআমিন ইসলাম। মুশফিকুর রহীমকে নিয়ে ম্যাচ শুরুর আগে অনেক গুঞ্জন শোনা গেলেও, শেষপর্যন্ত তাকে একাদশে রেখেছে বাংলাদেশ দল। উইকেটকিপিংও করবেন তিনি।
বাংলাদেশ একাদশঃ লিটন দাস, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও আলআমিন হোসেন।
জিম্বাবুয়ে একাদশঃ শন উইলিয়ামস (অধিনায়ক), তিনাশি কামুনহুকামুই, ব্রেন্ডন টেলর, রিচমন্ড মুতুম্বামি, রেগিস চাকাভা, ওয়েসলে মাধেভের, চার্লটন শুমা, টিনোটেন্ডা মুতোমবদজি, ডোনাল্ড তিরিপানো, চার্ল মুম্বা এবং সিকান্দার রাজা।