করোনা আতংক: প্রবাসীদের দেশে না ফেরার পরামর্শ

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্যখাতের উদ্যোগ এবং ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি’শীর্ষক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।করোনা ভাইরাসের জন্য মুজিববর্ষের অনুষ্ঠান বাতিল করা হবে কিনা? এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী ১০০ বছরে একবার আমরা পাবো। যেহেতু দেশে এখন পর্যন্ত একজনও করোনা ভাইরাস রোগী পাওয়া যায়নি, কাজেই করোনা ভাইরাসের কারণে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালনের কোনো অনুষ্ঠান বন্ধ থাকবে না।মুজিববর্ষ উপলক্ষে ১৭ মার্চ অনেক বিদেশি আসবেন, তাদের বিষয়ে কী প্রস্তুতি আছে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা আসবেন তারা রাষ্ট্রীয় অতিথি হিসেবে থাকবেন। তারা অল্প সময় থাকবেন। আশা করি তারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাদের কোনো সমস্যা হলে তো ব্যবস্থা থাকবেই।
তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশি যারা বিদেশে চাকরি করেন, খুব জরুরি না হলে এখন দেশে আসা এড়াতে হবে। কারণ আমরা চাই না আমাদের দেশ আক্রান্ত হোক। নিশ্চয়ই প্রবাসী বাংলাদেশিরাও চান না তাদের মাধ্যমে দেশের মানুষ কিংবা পরিবারের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হোন। দেশ ও পরিবারের স্বার্থেই এখন বিদেশে গমনাগমন বন্ধ রাখতে হবে।বাংলাদেশে কোনো কারণবশত করোনা রোগী পাওয়া গেলেও আতঙ্কিত হবার কিছু থাকবে না। দেশের সব জেলায় সিভিল সার্জনদের মাধ্যমে হাসপাতাল ব্যবস্থাপনা প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি সরকারি ও বেসরকারি হাসপাতালে আলাদা আইসোলেটেড ইউনিট প্রস্তুত রাখার পাশাপাশি চিকিৎসক, নার্সদের প্রশিক্ষিত করা হয়েছে। করোনা শনাক্তকরণে পর্যাপ্ত কিটস রয়েছে। এর পাশাপাশি দেশের প্রতিটি জেলার জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নেতৃত্বে করোনা ভাইরাস মোকাবিলায় ১০ সদস্য বিশিষ্ট আলাদা আলাদা ২টি কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরো বলেন, বিশ্বের অন্যান্য আক্রান্ত দেশগুলো করোনা ভাইরাস প্রতিরোধে শুরুতে যা যা অবহেলা করেছিল আমরা তা করিনি। সবদিক দিয়েই করোনা ভাইরাস প্রতিরোধে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে রেখেছি। সুতরাং দেশে কোনো কারণে করোনা ভাইরাস চলে এলেও তা বড় কোনো ক্ষতি করতে পারবে না।
এসময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকসহ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো কারণবশত করোনা রোগী পাওয়া গেলেও আতঙ্কিত হওয়ার কিছু থাকবে না। দেশের সব জেলায় সিভিল সার্জনদের মাধ্যমে হাসপাতাল ব্যবস্থাপনা প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি সরকারি ও বেসরকারি হাসপাতালে আলাদা আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। চিকিৎসক, নার্সদের প্রশিক্ষিত করা হয়েছে। করোনা শনাক্তকরণের জন্য পর্যাপ্ত কিটস রাখা আছে। এর পাশাপাশি দেশের প্রতিটি জেলার জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে করোনাভাইরাস মোকাবিলায় ১০ সদস্যবিশিষ্ট আলাদা দুটি কমিটি গঠন করা হয়েছে। এমনকি আমার (স্বাস্থ্যমন্ত্রী) সভাপতিত্বে ও মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব অন্যান্য সিনিয়র সচিবসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এডিবি, ইউনিসেফ, ওয়ার্ল্ড ব্যাংক, ইউএসএইড এর প্রতিনিধিদের সমন্বয়ে ৩১ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। বিশ্বের অন্য আক্রান্ত দেশগুলো করোনাভাইরাস প্রতিরোধে শুরুতে যা যা অবহেলা করেছিল আমরা তা করিনি। সবদিক দিয়েই করোনাভাইরাস প্রতিরোধে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে রেখেছি। সুতরাং দেশে কোনো কারণে করোনাভাইরাস চলে এলেও তা বড় কোন ক্ষতি করতে পারবে না।’
করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

শেয়ার করুন